সৌদি প্রবাসীদের দেশের ভাবমূর্তি বৃদ্ধির আহ্বান রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারীর

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২০, ০০:০১

সৌদি আরবে বসবাসরত অভিবাসী বাংলাদেশিদের কাজের মাধ্যমে দেশের ভাবমূর্তি বৃদ্ধির আহ্বান জানিয়েছেন বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সৌদি আরবে বসবাসরত অভিবাসী বাংলাদেশিদের উদ্দেশ্যে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি এ আহ্বান জানান। গত ২২ আগস্ট সৌদি আরবে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি।

জাবেদ পাটোয়ারী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার গতিশীল নেতৃত্বে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা নির্মাণের লক্ষ্যে ২০২১ সালের মধ্যে একটি মধ্যম আয়ের দেশ ও ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গঠনের জন্য রূপকল্প ঘোষণা করেছেন।