‘দিল্লি থেকে করোনা কখনো যাবে না’

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২০, ০০:০৬

দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দার জায়ে বলেছেন, রাজধানী থেকে করোনা কখনো যাবে না। তিনি গতকাল বলেন, এটা করোনার দ্বিতীয় ঢেউ নয়, বরং করোনা সারাজীবনই দিল্লিতে থাকবে। হয়তো এক দুই মাস করোনা রোগী নাও পাওয়া যেতে পারে। গত দুই মাসের মধ্যে বুধবার সবচেয়ে বেশি দুই হাজার ৫০৯ জন করোনায় আক্রান্ত হয়েছে। দিল্লিতে মোট এক লাখ ৭৯ হাজার ৫৬৯ জন করোনায় সংক্রমিত মানুষ পাওয়া গেছে। মারা গেছে চার হাজার ৪৮১ জন। এদিকে ভারতে গতকাল সর্বোচ্চ পরীক্ষায় সর্বোচ্চ সংখ্যক মানুষ আক্রান্ত হয়েছে। সারা দেশে ১১ লাখের বেশি পরীক্ষা হয়েছে। এর মধ্যে আক্রান্ত হয়েছে প্রায় ৮৪ হাজার যা রেকর্ড। -হিন্দুস্তান টাইমস