৩ মাসের বেশি সময়ের পর করোনায় মৃত্যু দেখলো নিউজিল্যান্ড

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২০, ১৪:০৭

নিউজিল্যান্ডে তিন মাসেরও বেশি সময়ের পর এই প্রথম এক ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।   জানা গেছে, করোনায়  প্রাণ হারানো ব্যক্তির বয়স ৫০ বছর। শুক্রবার স্বাস্থ্য কর্মকর্তারা একথা জানিয়েছেন।

স্বাস্থ্য বিভাগের এক বিবৃতিতে বলা হয়, ৫০ বছর বয়সের এ ব্যক্তি ছিল আগস্টে অকল্যান্ড থেকে সংক্রমিত হয়। মিডলমোর হাসপাতালে শুক্রবার সে মারা যায়।

এনিয়ে নিউজিল্যান্ডে কোভিড-১৯-এ মৃতের সংখ্যা বেড়ে মোট ২৩ জনে দাঁড়ালো। দেশটিতে এর আগে গত ২৪ মে করোনায় সর্বশেষ মৃত্যুর ঘটনা ঘটে।

ইত্তেফাক/এআর