টাঙ্গাইলের গোপালপুরে বিলে মাছ ধরতে গিয়ে কলার ভেলা থেকে পড়ে ওষুধ ব্যবসায়ী মোজাম্মেল হোসেন (৩৫) মারা গেছেন। শুক্রবার দুপুরে উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের সাকাই বিলে এ দুর্ঘটনা ঘটে। মোজাম্মেল ভুটিয়া গ্রামের আব্দুল খালেক মিয়ার পুত্র।
মোজাম্মেলের মামা ব্যবসায়ী এসএম রহমান মিন্টু জানান, তার ভাগ্নে কলার বেলায় চড়ে ওই বিলে বড়শিতে মাছ শিকারে যান। ছোট কাল থেকেই তার মৃগীরোগ ছিল। বড়শিতে গাঁথা মাছ তুলতে গিয়ে পাক খেয়ে সে পানিতে ডুবে যায়। আশপাশের লোকজন উদ্ধার করে মধুপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
ইত্তেফাক/এমআর
