দুই ছেলে গ্রেফতার
বরিশাল অফিস ও হিজলা সংবাদদাতা
বরিশালের হিজলা উপজেলার মাউলতলা গ্রামে বৃহস্পতিবার রাতে দুই ছেলের মারামারি থামাতে গিয়ে নিহত হয়েছেন বাবা। বাবাকে হত্যার অভিযোগে দুই ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। নিহত আনিস হাওলাদারের (৬৫) লাশ উদ্ধার করে শুক্রবার বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
এদিকে পরিবারের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ না দেওয়া হলেও গ্রেফতার দুই সহোদর ভাই জাহিদ ও রাকিবের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মুলাদী সার্কেল এএসপি মো. মতিউর রহমান। তিনি জানান, পারিবারিক বিষয় নিয়ে ঐ দুই ভাইয়ের মধ্যে ঝগড়া ও মারামারি হয়। এ সময় আনিস হাওলাদার তাদের থামাতে গিয়ে আঘাত পেয়ে মারা যান।
