জামালপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২০, ২১:৩০

জামালপুর প্রতিনিধি

জামালপুরের সদর উপজেলায় পুকুরের পানিতে ডুবে আরিয়ান (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার ইটাইল ইউনিয়নের জামতলী এলাকায় এ ঘটনা ঘটে। সে ঐ এলাকার জাফর আলীর ছেলে। ইটাইল ইউপি চেয়ারম্যান অ্যাড. হাফিজুর রহমান স্বপন বিষয়টি  নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিকালে শিশুটি অন্য শিশুদের সঙ্গে পুকুর পাড়ে খেলা করছিল। এক পর্যায়ে পুকুরের পানিতে পড়ে যায় সে। পরে সঙ্গের শিশুদের চিত্কারে আশপাশের লোকজন পুকুরে নেমে দুই ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করে।