ধামরাইয়ে সাংবাদিক হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২০, ২২:২৩

ধামরাই (ঢাকা) সংবাদদাতা

ধামরাই প্রেসক্লাবের সহসভাপতি বিজয় টিভির ধামরাই প্রতিনিধি মো. জুলহাস হত্যাকাণ্ডে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই থানা রোড বাসস্ট্যান্ডে গতকাল মানববন্ধনের আয়োজন করে ধামরাই প্রেসক্লাব। এতে ধামরাই, সাভার, আশুলিয়া, সাটুরিয়া ও মানিকগঞ্জের সাংবাদিকরা যোগ দেন। প্রেসক্লাবের সভাপতি আবু হাসানসহ অন্য সাংবাদিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এ ব্যাপারে জাতীয় প্রেসক্লাবসহ দেশের সকল প্রেসক্লাব, সাংবাদিক সংগঠন তথা সারাদেশের সাংবাদিক সমাজকে সোচ্চার হওয়ার আহ্বান জানান বক্তারা। উল্লেখ্য, গত বৃহস্পতিবার গলায় ছুরি চালিয়ে হত্যা করা হয় সাংবাদিক জুলহাসকে। এ ঘটনায় গ্রেফতারকৃত খুনি ও তার এক সহযোগীকে পুলিশ রিমান্ডে নিয়েছে।