ঘুড়ি ওড়ানোর সময় ছাদ থেকে পড়ে শিশু নিহত

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২০, ২২:২৬

ইত্তেফাক রিপোর্ট

ঘুড়ি ওড়ানোর সময়য় ছাদ থেকে পড়ে ছয় বছর বয়সি এক শিশু নিহত হয়েছে। তার নাম মো. জুবায়ের। জুবায়েরের মামা মেহেদী হাসান জানান, ‘আমার বোন নিপা আক্তার গতকাল কুমিল্লা থেকে ডেমরার বাঁশেরপুলে আমাদের বাসায় বেড়াতে আসেন। সকাল সাড়ে ৭টার দিকে বাসার একতলার ছাদে জুবায়ের ঘুড়ি উড়াতে গিয়ে অসাবধানতাবশত নিচে পড়ে যায়। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। জুবায়ের কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার নাইয়ারভাঙ্গা গ্রামের জয়নাল আবেদিনের ছেলে। এক ভাই এক বোনের মধ্যে সে ছোট।