হবিগঞ্জ প্রতিনিধি
ঢাকা থেকে অপহূত এক ব্যক্তিকে হবিগঞ্জের একটি আবাসিক হোটেল থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত অভিযোগে দুই জনকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া আলতাফ সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজের ক্লিনার। এসময় মুক্তিপণের ১০ হাজার টাকাসহ দুই অপহরণকারীকে আটক করা হয়। এরা হলো, হবিগঞ্জের লাখাই উপজেলার ধর্মপুর গ্রামের আজদু মিয়ার ছেলে মনিরুল ইসলাম ও একই গ্রামের বাতিনের ছেলে হাবিব। শুক্রবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে প্রেসব্রিফিংয়ে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা।
