মৃত্যুবার্ষিকী

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২০, ২২:৪৬

মুক্তিযোদ্ধা মান্নান শরীফ

আজ ৫ সেপ্টেম্বর আইয়ুব ও মোনায়েম বিরোধী আন্দোলনের অন্যতম সংগঠক মুক্তিযোদ্ধা মান্নান শরীফের ২৫তম মৃত্যুবার্ষিকী। তিনি ১৯৬১ সালে বরিশাল ব্রজমোহন বিশ্ববিদ্যালয়ের ভিপি ও বৃহত্তর বরিশাল জেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন। তিনি ১৯৬২ সালের গণআন্দোলন ও আইয়ুব বিরোধী আন্দোলনের অন্যতম নেতৃত্বদানকারী সংগঠক এবং ছিলেন ব্রজমোহন কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অত্যন্ত মেধাবী ছাত্র। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে মোনায়েম বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন। বরিশালের নৈমিত্ত গ্রামের মান্নান শরীফ আন্দোলন করতে গিয়ে রাজবন্দি হিসেবে কারাভোগ করেছেন। তিনি মহান মুক্তিযুদ্ধের অন্যতম শীর্ষস্থানীয় সংগঠক। মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে সবুজবাগ থানার বাসাবোর দক্ষিণগাঁওয়ে মরহুমের বাসভবনে দিনভর কোরআনখানি, মিলাদ ও দুস্থদের মধ্যে খাবার পরিবেশন করা হবে।