কর্মজীবী এই মায়ের নাম নাসরিন আক্তার। তার স্বামী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ডাব বিক্রির কাজ করতেন। মহামারি করোনার কারণে তিনি এখন বেকার। জীবনের যুদ্ধে টিকে থাকতে কোলের শিশুকে নিয়েই তাই তিনি ফুল বিক্রি করছেন। রাস্তায় ছয় মাসের শিশুকে বসিয়ে গাঁথেন ফুলের মালা। কাজের ফাঁকে শিশু পড়ে যায় রাস্তায়। তা দেখে মা নাসরিন চিত্কার দিয়ে হাতের কাজ ফেলে কোলে তুলে নেন সন্তানকে। ছবিটি গতকাল রাজধানীর শাহবাগ থেকে তোলা —আব্দুল গনি