যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন দাবি করেছেন, বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেছেন এক কৃষ্ণাঙ্গ। তার দাবি শ্বেতাঙ্গ এই বাল্ব আবিষ্কার করেননি। স্থানীয় সময় বৃহস্পতিবার উইসকনসিনের কেনোশায় পুলিশের গুলিতে আহত কৃষ্ণাঙ্গ জ্যাকব ব্লেকের পরিবারের সঙ্গে সাক্ষাতের পর স্থানীয় ডেমোক্র্যাটদের সঙ্গে কথা বলেন বাইডেন। তিনি বলেন, চার বছরে হয়তো তিনি সব সমস্যার সমাধান করতে পারবেন না। তবে সব ক্ষেত্রেই উন্নতি হবে। এরপর বাইডেন বর্ণবাদের নিন্দা জানিয়ে বলেন, আপনারা বোধ হয় জানেন না যে বৈদ্যুতিক বাল্বের আবিষ্কারক ছিলেন কৃষ্ণাঙ্গ যার নাম লুইস হাওয়ার্ড ল্যাটিমার। তিনি এডিসনের সঙ্গে কাজ করতেন। এডিসন পেপার ফিলামেন্ট দিয়ে আবিষ্কার করেন। কিন্তু এটা দ্রুত পুড়ে যায়। পরে ল্যাটিমার কার্বন ফিলামেন্ট দিয়ে বাল্ব আবিষ্কার করেন। বাইডেনের এই দাবি নিয়ে সমালোচনা শুরু হচ্ছে। -ডেইলি মেইল
