শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়তে সক্ষম রাশিয়ার টিকা

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২০, ০৬:৫৪

রাশিয়ার করোনা ভাইরাসের টিকা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সক্ষম। এটা স্পুটনিক ভি নামে পরিচিত। এমনকি এই টিকা প্রয়োগে শরীরে পার্শ্বপ্রতিক্রিয়াও নেই। শুক্রবার চিকিত্সা সাময়িকী ল্যানসেটে প্রকাশিত এক গবেষণা রিপোর্টে এই দাবি করা হয়েছে।

টিকার দু’টি পরীক্ষা ১৮ থেকে ৬০ বছর বয়সের মধ্যে ৩৮ জন স্বাস্থ্যবান মানুষের ওপর পরীক্ষা চালানো হয়েছে। দুই ধাপে তাদের শরীরে টিকা প্রয়োগ করা হয়েছে। শুরুতে একবার, ফের ২১ দিনের মাথায় আরো একটি ডোজ দেওয়া হয়েছে। টানা ৪২ দিন তাদের নজরে রেখে দেখা গেছে, প্রথম তিন সপ্তাহ অর্থাত্ ২১ দিনের মধ্যেই তাদের শরীরে অ্যান্টিবডি তৈরি হচ্ছে। প্রথমবারের মতো কোনো আন্তর্জাতিক চিকিত্সা সাময়িকী রাশিয়ার তৈরি ওই ভ্যাকসিন নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। একে পশ্চিমা বিশেষজ্ঞদের যথাযথ জবাব বলে মনে করছে রাশিয়া। -রয়টার্স