মা হয়ে আসছেন জয়া

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২০, ১৬:৩৪

বর্তমানে দুই বাংলায় সমান তালে কাজ করে যাচ্ছেন অভিনেত্রী জয়া আহসান। বাংলাদেশের পাশাপাশি কলকাকাতেও তিনি পেয়েছেন আকাশ ছোঁয়া সাফল্য। সেই ধারাবাহিকতায় জানা গেল কলকাতার আরও একটি নতুন ছবিতে অভিনয় করতে যাচ্ছেন জয়া আহসান। এ ছবির নাম ‘ছেলেধরা’। এটি নির্মাণ করবেন শিলাদিত্য মৌলিক। সম্প্রতি এমন খবরই জানিয়েছে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

জয়া আহসানকে দেখা যাবে ‘ছেলেধরা’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে। যেখানে একজন মা হিসেবে হাজির হবেন এই জনপ্রিয় অভিনেত্রী। এর আগেও ‘কণ্ঠ’ ছবিতে মায়ের চরিত্রে দেখা গিয়েছিলো। তবে সেখানে ছিলেন তিনি চিকিৎসক।

আর নতুন ছবিতে জয়া অভিনয় করবেন মাদকে আসক্ত এক মায়ের চরিত্রে। এখানে জয়া ছাড়াও অভিনয় করবেন প্রান্তিক বন্দ্যোপাধ্যায়, অনুরাধা মুখোপাধ্যায়, ঈশান মজুমদারসহ আরও অনেকে।

ইত্তেফাক/বিএএফ