করোনাকালের দিনপঞ্জি-১৬

কবে যে বাসা থেকে বের হতে পারব : সাইফান ওয়াফি

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২০, ২০:০৬

আমার নাম সাইফান ওয়াফি। আমি এক্সেল অ্যাকাডেমিতে তৃতীয় শ্রেণিতে পড়ি। এখন করোনার জন্য স্কুলেও যাওয়া হয় না। এজন্য বাসায় বসেই জুম-এ ক্লাস করি, ছবি আঁকি, গল্পের বই পড়ি। আমার প্রিয় খেলা ক্রিকেট, আমি শেখ জামাল ক্রিকেট একাডেমীতে খেলি। করোনার জন্য মাঠেও যাওয়া হয় না, তাই ঘরের মধ্যেই প্র্যাকটিস করি। লকডাউনে আমি অনেক কিছু রান্না করা শিখেছি। আমি প্রতিদিন মা-বাবাকে চা বানিয়ে খাওয়াই। আমি পিৎজা ও ডাবের পুডিং বানাতে শিখেছি। এবারই প্রথমবারের মতো আমি দশটি রোজা রেখেছিলাম। বাইরে যাওয়া হয় না বলে ছাদে গিয়ে ঘুড়ি উড়াই, স্কেটবোড চালাই। ক্রিকেট ক্লাস শেষ হওয়ার পরে কতদিন বন্ধুদের সাথে ফুটবল খেলি না। কবে যে করোনা আমাদের দেশ থেকে শেষ হবে। আমি আবার স্কুলে ও মাঠে যেতে পারব, মা-বাবার সাথে বাইরে যেতে পারব।

 

তৃতীয় শ্রেণি, এক্সেল অ্যাকাডেমি, ঢাকা

 

লেখা পাঠানোর ঠিকানা: [email protected]