তোমাদের বার্ষিক পরীক্ষা হবে, তাই পড়াশোনায় অবহেলা করো না। পড়ার টেবিলটা গুছিয়ে সকাল সন্ধ্যায় পড়তে বস। একটু একটু করে জানো আনন্দ পাবে।
১. বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন?
উত্তর : বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন সিরাজ-উদ-দৌলা।
২.ঘষেটি বেগম কে ছিলেন?
উত্তর : ঘষেটি বেগম ছিলেন নবাব সিরাজ-উদ-দৌলার খালা।
৩.পলাশির যুদ্ধ কত সালে সংঘটিত হয়েছিল?
উত্তর : পলাশির যুদ্ধ ১৭৫৭ সালে সংঘটিত হয়েছিল।
৪. বাংলায় ইংরেজদের আগমন ঘটে কেন?
উত্তর : বাংলার সম্পদের জন্য এই অঞ্চলের প্রতি ইংরেজদের আগ্রহ ছিল। আর এ কারণেই বাংলায় ইংরেজদের আগমন ঘটে।
৫.বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন? তিনি কত বছর বয়সে বাংলার নবাব হন?
উত্তর : বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন সিরাজ-উদ-দৌলা। তিনি মাত্র ২২ বছর বয়সে বাংলার নবাব হন।
৬.নবাব সিরাজ-উদ-দৌলা পলাশীর যুদ্ধে পরাজিত হয়েছিলেন কেন?
উত্তর : সৈন্যবাহিনীর প্রধান মীর জাফরের বিশ্বাসঘাতকতার কারণে নবাব সিরাজ-উদ-দৌলা পলাশীর যুদ্ধে পরাজিত হয়েছিলেন।
৭.কার কার মধ্যে পলাশির যুদ্ধ সংঘটিত হয়েছিল?
উত্তর : নবাব সিরাজ-উদ-দৌলা ও ইংরেজদের মধ্যে পলাশির যুদ্ধ সংঘটিত হয়েছিল।
৮.পলাশির যুদ্ধ কেন হয়েছিল? [
উত্তর : নবাব সিরাজ-উদ-দৌলার সাথে ইংরেজদের বিরোধ ও দেশীয় বিশেষ করে খালা ঘষেটি বেগম, রায়দুর্লভ এবং জগেশঠের মতো বণিকদের বিরোধিতা ও ষড়যন্ত্রের কারণে পলাশীর যুদ্ধ হয়েছিল।
৯.নবাবের প্রধান সেনাপতি বিশ্বাসঘাতকতা করেন কেন?
উত্তর : ব্যক্তিস্বার্থে নবাবের প্রধান সেনাপতি মীর জাফর সিরাজ-উদ-দৌলার সাথে বিশ্বাসঘাতকতা করেন।
১০. কীভাবে বাংলার ইতিহাসে মধ্যযুগের অবসান ঘটে?
উত্তর : নবাব সিরাজ-উদ-দৌলার পতনের মাধ্যমে বাংলার ইতিহাসে মধ্যযুগের অবসান ঘটে।
