ইউএনওকে হত্যা চেষ্টা

সভ্য সমাজে এমন  বর্বর হামলা মেনে নেওয়া যায় না : জিএম কাদের

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২০, ২০:২৬

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানমের উপর সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, সভ্য সমাজে এমন বর্বর হামলা কোনভাবেই মেনে নেওয়া যায় না। এমন জঘন্য হামলার ঘটনা যেন আর না ঘটে সেজন্য সচেতন থাকতে হবে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের। এ হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি প্রশাসনিক কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নিতে হবে। 

শনিবার তিনি তার বনানী কার্যালয়ে দলের অতিরিক্ত মহাসচিবদের সঙ্গে এক সভায় একথা বলেন। সভায় জাপা মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, জাপায় কোনো বিভেদ নেই। জাপা এখন আরো ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাচ্ছে। আগামীদিনের রাজনীতিতে শক্তিশালী রাজনৈতিক শক্তি হিসেবে জাপা মাঠে থাকবে। 

তিনি বলেন, দলের যেসব কমিটির মেয়াদউত্তীর্ণ হয়েছে এমন জেলাগুলোতে সম্মেলন আয়োজন করতে হবে।

আরো পড়ুন : প্রধানমন্ত্রীর দূরদর্শিতার কারণেই এগিয়ে যাচ্ছে দেশ : মতিয়া চৌধুরী 

জিএম কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- দলের অতিরিক্ত মহাসচিব গোলাম কিবরিয়া টিপু, সাহিদুর রহমান টেপা, শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, ফখরুল ইমাম, এ.টি.ইউ. তাজ রহমান, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, রেজাউল ইসলাম ভূঁইয়া ও লিয়াকত হোসেন খোকা এমপি।


ইত্তেফাক/ইউবি