ক্যাপসন নিউজ

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২০, ২০:৪৬

ঝড়-বৃষ্টির মধ্যে সাইকেল চালাতে অনেক সময়েই সমস্যার মধ্যে পড়তে হয়। তাই এই ঝঞ্ঝাট এড়াতে অনেকেই সাইকেল চালাতে চান না। কিন্তু যদি গাড়ির মতোই চারপাশ ঢাকা সাইকেল আসে তো কেমন হয়!

আর এই চিন্তা থেকেই বাজারে এমন এক সাইকেল গাড়ি এসে গিয়েছে, যেটি কিনা শুয়ে-বসে একেবারে আরাম করে চালানো যায়। আবার গাড়ির মতোই চারপাশ ঢাকা। ঝড়ই হোক আর বৃষ্টি কোনও কিছুতেই চিন্তা নেই। এই অভিনব সাইকেল গাড়িটি তৈরি করেছে দগিনজভেলো’ নামের একটি সংস্থা।

এই সাইকেলটিতে আছে গাড়ির মত ছাদ। এতে করে চালক বাইরের সকল চাপ থেকে মুক্ত থাকতে পারবেন। শুধু কি তাই? এতে আছে বৈদ্যুতিক মোটরও। মোটর ব্যাটারি থেকে চার্জ সংগ্রহ করে।