জিতে চলেছেন জকোভিচ

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২০, ২১:২৩

ইউএস ওপেনে জিতেই চলেছেন জকোভিচ। জার্মানির ইয়ান-লেনার্ড স্ট্রুফকে সরাসরি সেটে হারিয়ে ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে উঠেছেন বিশ্বের এক নম্বর টেনিস খেলোয়াড় নোভাক জোকোভিচ।

নিউ ইয়র্কের ফ্লাশিং মিডোসে শুক্রবার ২৮তম বাছাই স্ট্রুফকে ৬-৩, ৬-৩, ৬-১ গেমে উড়িয়ে দেন ৩৩ বছর বয়সি জোকোভিচ। ১৮তম গ্র্যান্ড স্ল্যামের লক্ষ্যে থাকা সার্বিয়ান তারকার এটি টানা ২৬তম জয়। চলতি বছরে তিনি হারেননি কোনো ম্যাচ।