স্পোর্টস রিপোর্টার
দুশ্চিন্তায় ছিল হকি ফেডারেশন। ২১-৩০ জানুয়ারি ঢাকায় অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-২১ এশিয়া কাপ হকির বাছাইয়ে বাংলাদেশের প্রায় ৯ জন খেলোয়াড় বয়সের কারণে বাদ পড়তে যাচ্ছিলেন। সেই দুশ্চিন্তা দূর হয়েছে। হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ গতকাল জানিয়েছেন ৯৯ সালের জানুয়ারি হতে যাদের জন্ম তারা খেলতে পারবেন।
এই খবরে খুশি খালেদ মাহমুদ রাকিন, আল নাহিয়ান শুভ, আশরাফুল আলম, আশরাফুল ইসলাম, নাঈম উদ্দিন, রাজু আহমেদ তপু, মাহবুব হোসেন, ফজলে রাব্বী, নাজমুল হাসান মৃদুল। দশ দেশের এই বাছাইয়ে বাংলাদেশ ছাড়াও ওমান, চাইনিজ তাইপে, জাপান, কোরিয়া, চীন, ভারত, পাকিস্তান, মালয়েশিয়ান, উজবেকিস্তান লড়াই করবে। ১ অক্টোবর অনুশীলন শুরু হওয়ার কথা।
