স্পোর্টস ডেস্ক
উয়েফা নেশন্স লিগের দ্বিতীয় আসরে ইতালির জয়রথ থামাল বসনিয়া-হারজেগোভিনা। টানা ১১ ম্যাচে জয় নিয়ে এবারের নেশনস লিগ মিশন শুরু করতে বসনিয়ার বিপক্ষে শুক্রবার রাতে ঘরের মাঠে খেলতে নেমেছিল ইতালি। কিন্তু এডিন জেকোদের সঙ্গে এদিন ১-১ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে রবার্তো মানচিনির দলকে।
স্বাভাবিক ভাবেই হোঁচট খেয়ে হতাশ ইতালি দল। ম্যাচ শেষে কোচ মানচিনি বলেন, ‘এই ফলাফলটা আমাদের জন্য খুবই অপ্রত্যাশিত। আমরা হতাশ। তবে আমরা শেষ পর্যন্ত গোলে করার চেষ্টা করেছি। ম্যাচে আমাদের ফিরে আসা উচিত ছিল। তবে, সেটা আমরা করতে পারিনি।
