স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বানে মানববন্ধন

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২০, ২১:৩১

সুনামগঞ্জ প্রতিনিধি

করোনাকালে সম্মুখযোদ্ধাদের প্রতি সংহতি ও কর্তৃজ্ঞতা এবং সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে সুনামগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে আলফাত স্কয়ারে (ট্র্যাফিক পয়েন্ট) ‘আমরা সুনামগঞ্জবাসী’র ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। আমরা সুনামগঞ্জবাসীর সভাপতি সুখেন্দু সেনের সভাপতিত্বে ও জেলা খেলাঘর আসরের সাধারণ সম্পাদক মো. রাজু আহমেদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা সিপিবির সভাপতি অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা খেলাঘর আসরের সভাপতি বিজন সেন রায়, কবি ইকবাল কাগজী, কালেরকণ্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি ও লেখক শাম্স শামীম, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি দুর্যোধন দাস দুর্জয় প্রমুখ।