চন্দনাইশ (চট্টগ্রাম ) সংবাদদাতা
চন্দনাইশ উপজেলার এলজিইডির আওতাধীন চুড়ামণি সড়কের ব্রিজটি বিপজ্জনক হয়ে পড়েছে। যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। সরেজমিনে দেখা যায়, উপজেলার জনগুরুত্বপূর্ণ ৮/৯ কিলোমিটার চুড়িমণি সড়কের মধ্যভাগে বরুমতি খালের ওপর ব্রিজটি অবস্থিত। প্রায় ৩০ বছর আগে নির্মিত এ ব্রিজটি এখন জরাজীর্ণ হয়ে পড়েছে। ভেঙে যাচ্ছে ব্রিজের একপাশের অংশ। নড়বড়ে হয়ে পড়লেও সংস্কার বা মেরামতের ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এ ব্যাপারে উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. রেজাউন নবীর বলেন, এরই মধ্যে ব্রিজ নির্মাণের জন্য মাটি টেস্ট করা হয়েছে। ডিজাইনের কাজ চলছে।
