কাদামাটিতে বেহাল গ্রামীণ সড়ক

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২০, ২১:৩২

মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা

এলজিইডির অধীনে থাকা মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়নের উথলী আমডাঙ্গা-কাজীপাড়া সড়কটি এখন বেহাল। সামান্য বৃষ্টিতেই কার্দমাক্ত হয়ে চলাচল অনুপযোগী হয়ে পড়ে সড়কটি। এতে ভোগান্তিতে পড়েছে শতাধিক পরিবার। স্থানীয় বাসিন্দা মিলন হোসেন জানান, বৃষ্টিতে প্রচুর কাদা হওয়ায় আমাদের যাতায়াতে অনেক দুর্ভোগ পোহাতে হয়। নওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহিদুল হাসান টিপু বলেন, এমন ভয়াবহ সড়ক আমার ইউনিয়নে আর একটিও নেই। সড়কটি পাকা করার ব্যাপারে আমি এলজিইডির সঙ্গে কথা বলেছি। এ ব্যাপারে এলজিইডির উপজেলা প্রকৌশলী মো. রফিকুল ইসলাম বলেন, সড়কটি পাকা করার অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।