ত্রিশালে সাবেক ইউপি সদস্যের লাশ উদ্ধার

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২০, ২১:৩৩

ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা

ত্রিশালে সাবেক ইউপি সদস্যের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার ধানীখোলা ইউনিয়নের কুতুব খানা তরফদার বাড়ির কবরস্থান থেকে আব্দুর রশিদ (৪৫) নামের সাবেক এক ইউপি সদস্যের লাশ উদ্ধার করা হয়। ত্রিশাল থানার ওসি মাহমুদুল ইসলাম জানান, আব্দুর রশিদ জেলার ফুলবাড়িয়া উপজেলার রাধাকানাই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মৃত ইসমাইল মণ্ডলের ছেলে এবং সাবেক ইউপি সদস্য ছিলেন।