শেরপুরে ভটভটি উলটে ব্যবসায়ী নিহত

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২০, ২১:৩৩

শেরপুর (বগুড়া) সংবাদদাতা

শেরপুরে গরুবোঝাই ভটভটি উলটে খাদে পড়ে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত মো. শাহীন আলম উপজেলার খানপুর ইউনিয়নের দড়িখাগা গ্রামের আহম্মদ আলীর ছেলে। এ ঘটনায় আরো ১০ জন গুরুতর আহত হন। তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার রাতে শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কের রণবীরবালা ঘাটপাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান বলেন, দুর্ঘটনায় নিহত ব্যক্তির সুরতহাল রিপোর্ট তৈরির পর স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা নেওয়া হবে।