সীতাকুণ্ড (চট্টগ্রাম) সংবাদদাতা
সীতাকুণ্ডে সোনালি আউশ ধানের বাম্পার ফলনে কৃষক পরিবার ঘরে ঘরে উত্সবে মেতে উঠেছে।
বাড়বকুণ্ড ইউনিয়নের উপসহকারী কর্মকর্তা মো. নাজিম উদ্দীন ও সালমা সুলতানা বলেন, শুধু বাড়বকুণ্ড ইউনিয়নে ৯০০ হেক্টর জমিতে আউশের হাইব্রিড ব্রিধান ৪৮, ২৮, ৫৫, ৬৫ ও ৮৬ সহ আরো অন্যান্য জাতের আউশ চাষ করে কৃষকরা। বর্তমানে আউশের ফলনও অন্যান্য বছরের তুলনায় ভালো হয়। এবার বর্ষা আর পাহাড়ি ঢলে আউশ ফসলের কোনো ক্ষতি না হওয়ায় অল্পদিনের মধ্যে আউশ ধান কাটা শুরু হয়। নডালিয়া গ্রামের কৃষক রতন চন্দ্র দাস জানান, চলতি মৌসুমে ৪০ শতক জমিতে হাইব্রিড ব্রিধান ৮২ এর ধানের চাষ করেন এবং ফলনও অনেক ভালো হয়। কৃষক মো. মান্নান ৮০ শতক জমিতে আউশ ধানের বীজ রোপণ করে এখন কাটা শুরু করেন। উপজেলা কৃষি কর্মকর্তা রঘু নাথ শাহা বলেন, সরকার কৃষকদের মধ্যে প্রণোদনা দেওয়ার কারণে কৃষকরা মন খুলে এবার আউশের ধান চাষ করেন। প্রাকৃতিক দুর্যোগ দেখা না দেওয়ায় আউশের বাম্পার ফলন হয়েছে।
