ঠাকুরগাঁওয়ে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২০, ২১:৩৪

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও সদর উপজেলার ঢোলরহাট ইউনিয়নে টাঙ্গন নদীতে খনন করার সময় পাঁচ কেজি ওজনের একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে।

শনিবার সকালে ঐ ইউনিয়নের বড়দেশ্রী এলাকা থেকে উদ্ধারকৃত মূর্তিটি পানি উন্নয়ন বোর্ডে জমা দেন শ্রমিকরা। এর আগে শুক্রবার বিকালে নদীতে ড্রেজার মেশিন দিয়ে খনন করার সময় শ্রমিকরা মূর্তিটি পান।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম জানান, মূর্তিটি বর্তমানে তাদের হেফাজতে রয়েছে। এটি জেলা প্রশাসনের হাতে তুলে দেওয়া হবে।