ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা
ভাঙ্গায় শনিবার দুপুরে মোটরসাইকেলের ধাক্কায় ভ্যানচালক চান মিয়া (৫০) নিহত হয়েছেন। ফরিদপুর-বরিশাল মহাসড়কের কৈডুবী সদরদী নামক বাসস্ট্যান্ডসংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত চান মিয়া ভাঙ্গা পৌরসভার কৈডুবী গ্রামের উখিল উদ্দিন মোল্লার ছেলে। দুর্ঘটনায় মোটরসাইকেলের আরোহী ফরহাদ ও হানিফ আহত হয়েছেন।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান জানান, গুরুতর আহত ভ্যানচালককে ভাঙ্গা হাসপাতালে নেওয়ার পর মারা যায়।
