জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটে শনিবার দুপুরে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলনের সময় ড্রেজার মেশিন ও উত্তোলন কাজে ব্যবহূত সরঞ্জামাদি জব্দ করেছে উপজেলা প্রশাসন। সদর উপজেলার ঘাসুরিয়া এলাকায় ছোট যমুনা নদীতে অভিযান চালিয়ে ড্রেজার মেশিন ও উত্তোলন কাজে ব্যবহূত সরঞ্জামাদি জব্দ করেন জয়পুরহাট সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র রায়।
তিনি জানান, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ড্রেজার মেশিন ও উত্তোলন কাজে ব্যবহূত সরঞ্জামাদি জব্দ করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে।
