আর এন স্পিনিংয়ের নিরীক্ষক শেয়ারবাজারে তিন বছর নিষিদ্ধ

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২০, ২১:৩৯

ইত্তেফাক রিপোর্ট

আর এন স্পিনিংয়ের নিরীক্ষা কাজ করা আতিক খালেদ চৌধুরী, চার্টার্ড অ্যাকাউন্টটেন্টসের পার্টনারকে তিন বছরের জন্য শেয়ারবাজার সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে নিষিদ্ধ করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বৃহস্পতিবার বিএসইসির ৭৩৮তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গেছে, আর এন স্পিনিং মিলসের স্থাবর সম্পত্তি ক্রয়ের জন্য ৪৫ কোটি ৪৬ লাখ ৭৮ হাজার ৮৯৯ টাকা, প্রজেক্ট বর্ধিতকরণের জন্য এমএল ডাইংকে ৫৩ কোটি ৮ লাখ ৭০ হাজার ৭৮৩ টাকা, চুং ওন এআরএস সোয়েটারকে ১৭ কোটি ৩ লাখ ১২ হাজার ৬৮০ টাকা, টোটাল স্পিনিং মিলসকে ১০ কোটি ১ লাখ ৩৬ হাজার ৯৮০ টাকা, মিসেস শিরিন ফারুককে ২০ কোটি ২৫ লাখ ৭৬ হাজার ৫২০ টাকা এবং কিম জুন সুককে ৩৯ কোটি ৭৪ লাখ ৮২ হাজার ২০০ টাকা অর্থাত্ মোট ১৮৫ কোটি ৬০ লাখ ৫৮ হাজার ৬০ টাকা ব্যাংকের মাধ্যমে প্রদান না করে, নগদে প্রদান করে যা আইন লঙ্ঘন। এ বিষয়ে নিরীক্ষা হিসাবে উল্লেখ করেনি।