নিবন্ধিত বেকার শিক্ষকদের জন্য তৃতীয় গণবিজ্ঞপ্তি চাই

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২০, ২১:৫১

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) তৃতীয় নিয়োগ চক্রের জন্য ৫৭৩৫৮ শূন্য পদের চাহিদা নিয়ে নিবন্ধিত শিক্ষকদের নিয়োগ দিতে এখন পর্যন্ত ব্যর্থ। এর ফলে নিয়োগপ্রত্যাশী লক্ষাধিক নিবন্ধিত শিক্ষক দুশ্চিন্তায় দিন পার করছে। অনেকের বয়স ৩৫ পেরিয়ে যাওয়ায় আবদনের যোগ্যতা হারিয়েছে এবং গণবিজ্ঞপ্তি বিলম্বিত হওয়ায় এর মধ্যে অনেকে ৩৫ অতিক্রম করছে। বর্তমান শিক্ষাব্যবস্থায় যে সংকট তা থেকে উত্তরণ, বেকারত্বের যে ভয়াবহ পরিস্থিতি তার পরিপ্রেক্ষিতে এবং শিক্ষাব্যবস্থার আধুনিকীকরণ ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে শিক্ষক নিয়োগের তৃতীয় গণবিজ্ঞপ্তি অতি জরুরি। আশা করি এনটিআরসিএ দ্রুত এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেবেন।

মো. সান্ত আলী

১৫তম নিবন্ধিত শিক্ষক, কল্যাণপুর, ঢাকা ১২০৭