বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও জাতীয় স্মৃতিসৌধে দুই বিচারপতির শ্রদ্ধা

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২০, ২২:১৪

ইত্তেফাক রিপোর্ট

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নবনিযুক্ত দুই বিচারক ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন। গতকাল বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি ওবায়দুল হাসান বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে এ শ্রদ্ধা নিবেদন করেন। পরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তারা। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সেখানে রাখা পরিদর্শন বইতে বঙ্গবন্ধুর অবদানের নানা দিক উল্লেখ করে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করে লেখেন আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান। এদিকে শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয় স্মৃতিসৌধে রাখা পরিদর্শন বইতেও লেখনির মাধ্যমে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।