টুঙ্গিপাড়া সাংবাদিক সমিতি ঢাকার আহ্বায়ক কমিটি গঠিত

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২০, ২২:১৯

সৈয়দ শুকুর আলী শুভ আহ্বায়ক ও শ্যামল কান্তি জয়ধরকে সদস্যসচিব করে টুঙ্গিপাড়া সাংবাদিক সমিতি, ঢাকার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। জাতীয় প্রেসক্লাবে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে ঢাকায় বসবাসরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের নিয়ে এই সংগঠনের আত্মপ্রকাশ করল।

গঠনমূলক বিভিন্ন কর্মসূচি, পেশার মানোন্নয়ন ও সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ জাতীয় উন্নয়নমূলক কর্মকাণ্ড বিভিন্ন গণমাধ্যমে তুলে ধরাই হবে এই সংগঠনের কাজ। জাতির পিতার আদর্শে উদ্বুদ্ধ টুঙ্গিপাড়া সাংবাদিক সমিতির নয়া কমিটির অন্যান্য সদস্য হলেন—জনাব আহমেদ, এস এম বাবুল হোসেন, শ্যামল কান্তি নাগ, মাসুদ পারভেজ মিলন ও তুলনা আফরিন। —সংবাদ বিজ্ঞপ্তি