জাতীয় অধ্যাপক ডা. মোহাম্মদ ইব্রাহিমের মৃত্যুবার্ষিকী ও সেবা দিবস

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২০, ২২:১৯

আজ ৬ সেপ্টেম্বর বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা জাতীয় অধ্যাপক ডা. মোহাম্মদ ইব্রাহিমের ৩১তম মৃত্যুবার্ষিকী। ১৯৮৯ সালের এই দিনে হূদেরাগে আক্রান্ত হয়ে নিজ বাসভবনে তিনি মৃত্যুবরণ করেন। সমিতি এ দিনটিকে ‘ডায়াবেটিস সেবা দিবস’ হিসেবে পালন করে থাকে। এ উপলক্ষ্যে বরাবরের মতো আজ রবিবার সকাল ৮টায় বনানীস্থ কবরস্থানে বিভিন্ন অঙ্গপ্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হবে।

এছাড়াও গতকাল শনিবার থেকে দুদিনব্যাপী ‘বাডাস বার্চুয়াল ডায়াবেটিস কনফারেন্স’ শুরু হয়েছে। এতে আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের (আইডিএফ) বর্তমান সভাপতি প্রফেসর এ্যান্ড্রু বলটন ও আইডিএফের সভাপতি অধ্যাপক আখতার হোসেন ছাড়াও বক্তব্য রাখবেন অধ্যাপক সমর ব্যানার্জি, অধ্যাপক এমএ বাসিত, অধ্যাপক তৃষা ডানিং, ডা. ডগলাস ভিলারয়েল, ডা. দেবাশিস বসু প্রমুখ। ভার্চুয়াল কনফারেন্স আজ রবিবার শেষে হবে।