হালদায় অবৈধভাবে বালি উত্তোলন

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২০, ২২:২০

১০টি নৌকা ধ্বংস

চট্টগ্রাম অফিস

হালদা নদীতে অবৈধভাবে বালি উত্তোলনকারী ইঞ্জিনচালিত ১০টি নৌকা জব্দের পর ধ্বংস করা হয়েছে। গতকাল শনিবার নদীর সাত্তার ঘাট থেকে নয়াহাট পর্যন্ত চার কিলোমিটার অংশে অভিযান চালিয়ে এসব নৌকা জব্দ করা হয়। এক নৌকার মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ১ হাজার মিটার জালও জব্দ করা হয়। হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন এই অভিযান পরিচালনা করেন।  ইউএনও ইত্তেফাককে বলেন, মহামারির সুযোগ নিয়ে বালি উত্তোলনকারীরা হালদায় নেমে পড়ে। সাত্তার ঘাট থেকে নয়াহাট অংশে ১০টি ইঞ্জিনচালিত বালি তোলার নৌকা পেয়েছি। এসব নৌকা হালদার মাছ এবং ডলফিনের জন্য ক্ষতিকারক।