মৃত্যুবার্ষিকী

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২০, ২২:২২

প্রফেসর মোহাম্মদ নোমান

আজ রবিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর মোহাম্মদ নোমানের ২৪তম মৃত্যুবার্ষিকী। দিনটি পালন উপলক্ষ্যে মরহুমের পরিবারের পক্ষ থেকে কোরআনখানি ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। অন্যান্য আয়োজনের মধ্যে রয়েছে এতিম, দুস্থদের মধ্যে খাবার বিতরণ এবং মসজিদে বিশেষ মোনাজাত। শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ‘একুশে পদক’ ও শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে ‘প্রেসিডেন্ট স্বর্ণপদকসহ’ বহু পুরস্কারে ভূষিত নোমানের রুহের মাগফেরাত কামনায় দোয়া করার জন্য তার পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।