মোটরসাইকেল চাপায় বৃদ্ধা নিহত

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২০, ০০:৪২

আড়াইহাজারে মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধা নিহত হয়েছেন। গতকাল উপজেলার কালাপাহাড়িয়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত রহিছা বেগম (৬৫ ) বাড়ির সামনের সড়ক পার হচ্ছিলেন। এ সময় দ্রুত বেগে ছুটে আসা একটি মোটরসাইকেল তাকে চাপা দিয়ে চালক পালিয়ে যায়। আহত বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিত্সক মৃত ঘোষণা করেন। জানা গেছে, মোটরসাইকেল চালকের নাম ইমান আলী। সে উপজেলার খালিয়ারচর গ্রামের শাহ আলমের ছেলে। কালাপাহাড়িয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ খন্দকার তবিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। এ ব্যাপারে গতকাল রাত সাড়ে ৮টা নাগাদ থানায় কোনো মামলা হয়নি। লাশ পুলিশ হেফাজতে।