ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে নারায়ণগঞ্জ জেলা বিএনপির প্রতিনিধিদল

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২০, ০১:২৯

নারায়ণগঞ্জ মসজিদ বিস্ফোরণে হতাহতদের খোঁজখবর নিতে শনিবার রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে যান নারায়ণগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি মাহমুদুর রহমান সুমনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। সুমনের সাথে আরও ছিলেন যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ, সাবেক ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব রহমান সিকদার, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনি ও দেওভোগ মাদ্রাসার প্রিন্সিপাল। 

মাহমুদুর রহমান সুমন বলেন, ‘দীর্ঘদিন এই সমস্যার কথা কর্তৃপক্ষকে মসজিদ কর্তৃপক্ষ অভিযোগ করলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমলে নেয়নি বরং ৫০ হাজার টাকা ঘুষ চেয়েছে এটা স্থানীয়দের অভিযোগ। আজকে এই ২১ জনের মৃত্যু এবং আরও বহু আহত হয়েছেন।এর দায়ভার কে নিবে আর কে এর জন্য দায়ী, এর সঠিক বিচার চায় এলাকাবাসী।’

আরও পড়ুন: মসজিদে বিস্ফোরণে ইমামসহ নিহতের সংখ্যা বেড়ে ২১

তিনি বলেন,আমি নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত এবং আহতদের সুচিকিৎসা ও আশু সুস্থতা কামনা করছি। নিহত ও আহতদের পরিবার-পরিজনদের প্রতি জানাচ্ছি গভীর সহমর্মিতা। আমি অবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে নারায়ণগঞ্জের বিস্ফোরণের ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করে এর সাথে কেউ জড়িত থাকলে তার দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি।

ইত্তেফাক/এএএম