মাদারীপুরে কম্পিউটার প্রশিক্ষণ কোর্সে উত্তীর্ণদের মাঝে সনদ বিতরণ

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২০, ০৮:৫৫

মাদারীপুরে সিন্হা কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত তিন মাস মেয়াদি কম্পিউটার প্রশিক্ষণ কোর্সে উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে মাদারীপুর শহরের ২নং শকুনী সড়কে প্রতিষ্ঠানের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে সনদ বিতরণ করা হয়। তিন মাস মেয়াদী এপ্রিল-জুন সেশনে ৩০ জন শিক্ষার্থীকে এই কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের সনদ প্রদান করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-মাদারীপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক রেবতী মোহন সরকার। এর আগে ২নং শকুনী সড়কের এই নতুন অফিসের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি। পরে সনদ বিতরণ অনুষ্ঠান উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যের বক্তব্য রাখেন মাদারীপুর সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক গৌর কুমার চৌধুরী, মৈত্রী মিডিয়া সেন্টারের সাধারণ সম্পাদক এস.এম আরাফাত হাসান।

মৈত্রী মিডিয়া সেন্টারের সভাপতি মাহবুবর রহমান বাদলের সভাপতিত্বে ও অত্র প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক সাংবাদিক ইমদাদুল হক মিলনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-কালেরকণ্ঠের সাংবাদিক ও মৈত্রী মিডিয়া সেন্টার কমিটির সিনিয়র সহ-সভাপতি আয়েশা সিদ্দিকা আকাশী, মৈত্রী মিডিয়া সেন্টারের সাংগঠনিক সম্পাদক মহিবুল আহসান লিমন প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।

ইত্তেফাক/এএএম