নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণে ব্যাপক হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।
আইনমন্ত্রী আজ রবিবার এক শোকবার্তায় বলেন, একটি মসজিদে একসঙ্গে অর্ধ ডজন এসি বিস্ফোরণের ঘটনা খুবই অনাকাঙ্ক্ষিত এবং বিরল ঘটনা।
মন্ত্রী বিস্ফোরণে প্রাণ হারানো মুসল্লীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন। তিনি দগ্ধ মুসল্লীদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং ক্ষতিগ্রস্থ পরিবারের প্রতি সমবেদনা জানান।
ইত্তেফাক/কেকে
