‘প্রস্তুতি ছাড়া ক্যামেরার সামনে দাঁড়াতে চাই না’

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২০, ১৯:৩১

বিনোদন রিপোর্ট

 

আবদুন নূর সজল। ছোটপর্দায় তার জনপ্রিয়তা এখন পুরনো আলাপ। এখন পর্যন্ত নাটকে সজল মানে বিশেষ কিছু। তবে তার ভক্তরা শুধু নাটকেই মুগ্ধ নয়। সিনেমাতেও সজলকে ভালোভাবে স্বাগতম জানিয়েছে সবাই। এরমধ্যধ্যে ‘হারজিত্’ শিরোনামে একটি সিনেমার শুটিং শুরু করলেও পরবর্তীতে শেষ করা হয়নি। তবে পরবর্তীতে ‘জ্বিন’ সিনেমার কাজ শুরু করেন তিনি এবং শেষ হয় সিনেমাটি। এখন অপেক্ষা বড়পর্দায় দেখার। ‘জ্বিন’ সিনেমাতে তার বিপরীতে অভিনয় করেন পূজা। সিনেমাটিতে এই জুটি বেশ আলোচনায় আসে।

সজলের ভক্তদের আবারো জন্য নতুন খবর। নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হতে যাচ্ছেন তিনি। এখুনি নাম ও বিস্তারিত জানাননি তিনি। তবে শিগগিরই জানা যাবে বিস্তারিত।

সজল বলেন, ‘অভিনয় আমার ভালোবাসার জায়গা। করবো বলেই কাজ করি না। নাটকেও এখন আগের মত সংখ্যায় অনেক না। তবে যে কয়টি কাজ করি সেখানে সময় দিতে চাই। সিনেমা আমার ভালোবাসার অনেকটা জায়গাজুড়ে আছে। চাইলে এতদিনে সিনেমার সংখ্যা অনেক হতো। কিন্তু সেটি চাইনি। কারণ সিনেমা বড়পর্দায় দেখা ফিকশন। এখানে দর্শকদের চোখ ফাঁকি দেওয়া মুশকিল। আর ফাঁকি আমি দিতেও চাই না। তাই প্রস্তুতি ছাড়া ক্যামেরার সামনে দাঁড়াতে চাই না। নতুন কাজটি নিয়ে আমি বেশ আশাবাদি। এখনো চূড়ান্ত কিছু বলার অবস্থায় আসেনি। সময় হলে সবাইকে জানাবো।’