শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে ৯ কোটি টাকা দিয়েছে বিএটি

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২০, ২১:০৭

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে প্রায় ৯ কোটি ১৬ লাখ টাকা দিয়েছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ (বিএটি বাংলাদেশ)। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন আইন প্রবর্তনের পর থেকেই বিএটি বাংলাদেশ এই তহবিলে নিয়মিতভাবে টাকা দিয়ে আসছে। রবিবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের হাতে বিএটি বাংলাদেশ এর মানবসম্পদ বিভাগের প্রধান সাদ জসিম, বাহ্যিকবিষয়ক প্রধান শেখ শাবাব আহমেদ, কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা আদ্রিতা দত্ত এবং আখতার আনোয়ার খান চেক হস্তান্তর করেন। এ সময় শ্রম ও কর্মসংস্থান সচিব কে এম আব্দুস সালাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক মোল্লা জালাল উদ্দিন এনডিসিসহ অন্য কর্মকর্তারাও সেখানে উপস্থিত ছিলেন।  —প্রেস বিজ্ঞপ্তি