ক্যাপসন নিউজ

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২০, ২১:০৮

ডাক বিভাগকে ১ কোটি ১২ লাখ ১৫ হাজার ৫৭৬ টাকা দিয়েছে সরকারি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’। ডাকসেবার ২০০ বছরের ইতিহাসে প্রথমবার কোনো সেবা থেকে এমন আয় জমা পড়ল ডাক বিভাগের অ্যাকাউন্টসে। ডাক ভবনে এক অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বারের হাতে এই চেক তুলে দেন ‘নগদ’-এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ মিশুক

০০০০০০০

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ঢাকা নর্থ জোনের উদ্যোগে ব্যাংকিং কার্যক্রমে শরিয়াহ পরিপালন শীর্ষক ওয়েবিনার সম্প্রতি ভার্চুয়াল প্ল্যাটফরমে অনুষ্ঠিত হয়। ব্যাংকের ডাইরেক্টর মো. জয়নাল আবেদীন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। ওয়েবিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মো. মাহবুব উল আলম