পুনঃখননে প্রাণ ফিরেছে ধাইজান নদীতে

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২০, ২১:১৮

কিশোরগঞ্জ (নীলফামারী) সংবাদদাতা

ধাইজান নদী খননের ফলে উপজেলার বিস্তীর্ণ অঞ্চলের চেহারা পালটে গেছে। উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান জানান, খননের ফলে প্রায় দুই থেকে তিন হাজার কৃষক বিনা মূল্যে পানি পাবে। উপজেলা মত্স্য কর্মকর্তা আবুল কাশেম বলেন, খননের ফলে এখন নদী থেকে মাছ ধরে এক থেকে দেড় হাজার জেলে ও তাদের পরিবারের সদস্যরা জীবিকা নির্বাহ করতে পারবে। সৈয়দপুর পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী এবং কিশোরগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. মোফাখখারুল ইসলাম বলেন, প্রায় ৯ কোটি টাকা ব্যয়ে নদীর খননকাজ শেষ পর্যায়ে। খননের ফলে বাড়বে নদীর পানির প্রবাহ। রক্ষা পাবে জীববৈচিত্র্য।