ভাঙছে মাদারদহ নদীর পাড়

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২০, ২১:২০

মেলান্দহ (জামালপুর) সংবাদদাতা

মেলান্দহে বন্যার পানি নামার সঙ্গে সঙ্গে মাদারদহ নদী ভাঙন। আর মাত্র ১০/১২ হাত ভাঙলেই বিলীন হয়ে যাবে ঐতিহাসিক শাহীন বাজার। স্থানীয়রা জানায়, প্রভাবশালীরা বালি উত্তোলন করায় নদীর গতিপথ পরিবর্তন হয়ে যাচ্ছে। ভুক্তভোগী কৃষক শেলি মিয়া জানান, গত তিন বছরে আমার সাত বিঘা জমি ভাঙনের কবলে পড়েছে। স্থানীয় নাংলা ইউপি চেয়ারম্যান মাহফুজুল হক মাফল জানান, মাদারদহ নদী ভাঙনে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এই স্থানে একটি বাঁধ নির্মাণ জরুরি। ইউএনও তামিম আল ইয়ামীন জানান, বালি উত্তোলনের বিষয়টি আমার জানা নেই। তবে বাঁধ নির্মাণের বিষয়ে ব্যবস্থা নিবেন।