ইঞ্জিনচালিত নৌকায় নষ্ট হচ্ছে শাপলা ও পদ্ম

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২০, ২১:২০

ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) সংবাদদাতা

দেশের বৃহত্তম বদ্ধজলাভূমি বড়বিলা বিলে নিষেধাজ্ঞা অমান্য করে চলছে ইঞ্জিনচালিত নৌকা। ফলে নৌকার পাখায় ক্ষতিগ্রস্ত হচ্ছে শাপলা ও পদ্মসহ জলজ উদ্ভিদ। নাম প্রকাশে অনিচ্ছুক এক নৌকার মাঝি জানান, ইঞ্জিনবিহীন নৌকায় মানুষ চড়তে চায় না। বিল দেখতে আসা লোকজন ইঞ্জিনচালিত নৌকা বেশি খোঁজে।

এ ব্যাপারে ফুলবাড়ীয়া উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল ছিদ্দিক জানান, বড়বিলা বিলে ইঞ্জিনচালিত নৌকা নিষেধ করা হয়েছে। নিষেধ অমান্য করে বিলে ইঞ্জিনচালিত নৌকা চললে এবার শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।