গঙ্গাচড়ায় ৯৬ মণ্ডপে দুর্গাপূজার আয়োজন

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২০, ২১:২২

গঙ্গাচড়া (রংপুর) সংবাদদাতা

করোনা ভাইরাসের কারণে গঙ্গাচড়ায় সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উত্সব শারদীয় দুর্গাপূজাকে ঘিরে মণ্ডপে মণ্ডপে অনাড়ম্বরে বিধিনিষেধের মধ্যেই চলছে আয়োজন। গঙ্গাচড়ায় এ বছর ৯৬টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ গঙ্গাচড়া শাখার সভাপতি ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ক্ষ্যান্ত রানি রায় জানান, মণ্ডপে মণ্ডপে পূজার প্রস্তুতি চলছে। এ বছর গঙ্গাচড়ায় ৯৬টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।

গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ সুশান্ত কুমার সরকার জানান, করোনার কারণে কিছু বিধিনিষেধের মধ্যে এবারে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। মণ্ডপগুলোতে দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।