ত্রিশালে দুই ছিনতাইকারী আটক

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২০, ২১:২৩

ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা

ত্রিশালে ছিনতাই করে পালানোর সময় দুই জনকে আটক করেছে পুলিশ। শনিবার রাত ৩টার দিকে ত্রিশালের হাসমতের মোড় এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মিনি ট্রাক থেকে ছিনতাই করে পালানোর সময় পুলিশের টহল টিম দুই ছিনতাইকারীকে আটক করে।

ত্রিশাল থানার ওসি মাহমুদুল ইসলাম জানান, ট্রাক চালককে জখম করে পালানোর সময় তাদের আটক করা হয়েছে। ছিনতাইকারীদের কাছ থেকে একটি ধরালো টিপছুরিসহ মালামাল উদ্ধার করা হয়।