নাগেশ্বরী (কুড়িগ্রাম) সংবাদদাতা
নাগেশ্বরীতে রবিবার সকালে বিদ্যুত্স্পৃষ্টে এক বৃদ্ধ মারা গেছেন। মৃত আব্দুল জব্বার পৌরসভার সোলের খামারের মৃত ছাবের আলীর ছেলে। পরিবার ও এলাকাবাসী জানায়, ভারী বৃষ্টিপাতে বাড়িতে বিদ্যুতের পার্শ্বসংযোগের ঝোলানো তার মাটিতে পড়ে যায়। সকালে আব্দুল জব্বার সেখান দিয়ে হেঁটে যাবার সময় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান।
